শহীদ মিনারে দুপুরে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্ধ্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে রাতে এক ফেসবুক পোস্টে সংগঠনটি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার এক শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেয়। ....
